News Flash

Image

হাফলঙে সড়ক দুর্ঘটনা, আশংকাজনক আট বছরের স্কুল ছাত্রী

হাফলং (অসম), ২৯ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে সড়ক দুর্ঘটনায় আট বছরের এক স্কুল ছাত্রী গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা একটা নাগাদ শহরের মহাদেবটিলায়।

জানা গেছে, হাফলং সেইন্ট অ্যাগনেস হাইস্কুলের তৃতীয় শ্রেণির এই ছাত্ৰী অন্য পড়ুয়াদের সঙ্গে একটি অটো রিকশায় করে কেলেলো গ্রামে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে এএস ০৮ সি ১৪৩৬ নম্বরের অন্য এক অটো রিকশা পেছন দিক থেকে পড়ুয়াবাহী অটোকে ধাক্কা দিলে ছাত্রীটি বাইরে রাস্তায় পড়ে যায়। তখন পিছনের অটোটি তার উপর দিয়ে চলে যায়। এতে তৃতীয় শ্রেণির ছাত্রীটির হাত ও পা ভেঙে যাওয়ার পাশাপাশি বুকে ও মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে।

ঘটনার সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীটিকে হাফলঙের হোলিস্প্রিট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তার শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে আইসিইউ-এ নিয়ে ভরতি করে চিকিৎসা শুরু করেছেন ডাক্তাররা। সর্বশেষ খবরে জানা গেছে, ছাত্রীটির অবস্থা আশঙ্কাজনক। আজ রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে গুয়াহাটি বা শিলচর পাঠানো হতে পারে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top