News Flash

Image

সম্ভল-কাণ্ডে তদন্ত কমিটি উত্তর প্রদেশ সরকারের

লখনউ, ২৯ নভেম্বর (হি.স.): সম্ভলে হিংসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। শাহি জামা মসজিদে আদালতের সমীক্ষার নির্দেশ ঘিরে অশান্তি এবং মৃত্যুর ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গড়ল উত্তর প্রদেশ সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবেন্দ্র কুমার অরোরা এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন। কমিটি দুই মাসের মধ্যে সরকারের কাছে তদন্ত করে প্রতিবেদন জমা দেবে।

জানা গেছে, বিচারপতি অরোরা ছাড়াও কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অমিত মোহন প্রসাদ এবং প্রাক্তন ডিজিপি জৈন। সম্ভলের জামা মসজিদ সমীক্ষা করতে যাওয়া দলটির জন্য জেলা প্রশাসন ও পুলিশ কী ব্যবস্থা করেছিল তাও খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কী করা যেতে পারে, সেই বিষয়েও কমিটির কাছে পরামর্শ চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৪ নভেম্বর উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদের সমীক্ষা চলাকালীন একটি বিশেষ সম্প্রদায়ের লোকজন বিপুল সংখ্যায় জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অভিযোগ, সমীক্ষকদের ওপর হামলা চালানো হয়। এমনকি পুলিশ-প্রশাসনের আধিকারিকরাও আহত হন। সম্ভল-কাণ্ডে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। বেশ কয়েকটি যানবাহনও পুড়িয়ে দেওয়া হয় বলে খবর।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top