News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘ প্রতিক্ষার পর আশ্রম পাড়ার রাস্তা সংস্কারের কাজ শুরু
Image

দীর্ঘ প্রতিক্ষার পর আশ্রম পাড়ার রাস্তা সংস্কারের কাজ শুরু

আগরতলা, ২৯ নভেম্বর: দীর্ঘ প্রতিক্ষার পর আশ্রম পাড়ার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। তাতে, শতাধিক পরিবারের প্রত্যাশা পূরণ হবে।

প্রসঙ্গত, দীর্ঘ ৩০ বছর পর আশ্রম পাড়ার নতুন রাস্তার নির্মাণের মাধ্যমে শতাধিক পরিবারের প্রত্যাশা পূরণ হয়েছে। এই রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট পাড়ার জনগণ বহুবার বিগত সরকারের কাছে আবেদন করেছিলেন। কিন্তু তেমন গুরুত্ব পাইনি। বিগত দিনে কেন্দ্রীয় প্রাক্তন উপমন্ত্রী প্রতিমা ভৌমিককে সমস্যার কথা জানানোর পর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা নির্মাণের জন্য। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হলো আশ্রম পাড়ার রাস্তা সংস্কারের কাজ।

দীর্ঘদিন যাবৎ ওই রাস্তার বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। রাস্তা দিয়ে বর্ষায় আসা-যাওয়া করা খুবই কষ্টকর ছিল।
শুক্রবার রাস্তার কাজ চলাকালীন অবস্থায় কাঠালিয়া আর ডি ব্লকের টেকনিক্যাল এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গরিশ পাল একান্ত সাক্ষাতে জানান, রাস্তাটি সোনামুড়া টু বিলোনিয়া বাইপাস সড়ক থেকে দীর্ঘ ১৯৬ মিটার মনোরঞ্জন পালের বাড়ি সংলগ্ন মেটেলিং কারপেটিং হবে। তিন মিটার হবে প্রশস্ত।

দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার বাবু জানান, এই রাস্তাটি নির্মাণ বাবদ খরচ পড়বে ২০ লক্ষ টাকা। দুই সপ্তাহের মধ্যেই কাজের সমাপ্তি হয়ে যাবে। তিনি বলেন কাজের গুণগতমান ভালোই চলছে। এবং পাড়া-প্রতিবেশীরাও যথেষ্ট সাহায্য করে যাচ্ছেন।

Releated Posts

তেলকাজলা ধর্ষণকাণ্ড: দ্রুত বিচারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর প্রতিবাদ

সোনামুড়া, ৩০ জুন: ধনপুরের তেলকাজলা এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার এবং…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

বামুটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৬

আগরতলা, ৩০ জুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। ওই দূর্ঘটনায় বামুটিয়া ব্লক এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

নির্মাণের কয়েকদিনের মধ্যেই খসে পড়ছে ড্রেন, নিম্নমানের কাজ ও ইট সরানোর অভিযোগে সরব এলাকাবাসী

আগরতলা, ৩০ জুন: নির্মাণ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই বিভিন্ন অংশ খসে পড়তে শুরু করেছে ড্রেন। নিম্নমানের নির্মাণকাজ, প্লাস্টারের…

ByByReshmi Debnath Jun 30, 2026

প্রশাসনের নির্দেশে নিজেদের হাতেই দোকান ভাঙলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা

আগরতলা, ৩০ জুন: প্রশাসনের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে নিজেদের উদ্যোগেই সরকারি জমি দখলমুক্ত করতে দোকান ভাঙলেন মধুপুর…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top