News Flash

Image

বিরোধীদের বিক্ষোভ, সোমবার পর্যন্ত মুলতবি সংসদ

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.) : শুক্রবারও মুলতুবি হয়ে গেল সংসদ অধিবেশনের দুই কক্ষই। অধিবেশন ফের বসবে আগামী সোমবার। বিরোধীরা আদানি ও সম্ভল ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে আসছিল। শুক্রবার রাজ্যসভায় অধিবেশন শুরু হওয়ার পর বিরোধীরা প্রতিবাদ জানাতে থাকেন।

শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানি ইস্যুতে সংসদে হট্টগোল করেন বিরোধীরা। যার জেরে এখনও পর্যন্ত সেভাবে সংসদ চালানোই যায়নি। শুক্রবারও অধিবেশন শুরুর পরপরই বিরোধীরা বিক্ষোভ দেখাতে থাকেন।

রাজ্যসভার চেয়ারম্যান বলেন, গত এক সপ্তাহ ধরে বিরোধীরা বারবার একই কাজ করছেন। এই কারণে আমরা তিনটি কার্যদিবস হারিয়েছি। ক্রমবর্ধমান বিশৃঙ্খলার জেরে সোমবার সকাল ১১টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়। অন্যদিকে, লোকসভার কার্যক্রমও প্রথমে দুপুর ১২টা পর্যন্ত এবং পরে সারাদিনের জন্য মুলতবি করা হয়। এদিন সকালে অধিবেশন শুরু হলে লোকসভার স্পিকার বলেন, সংসদ সুষ্ঠুভাবে চলছে এটা দেশের মানুষ দেখতে চায়।

Releated Posts

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

ইডির তলবে আবার সুজিত বসু, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় নয়া ডাকা

কলকাতা, ২ মে (আইএএনএস): পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল রাজ্যের দমকলমন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী…

ByByNews Desk May 2, 2026

ভোটের ফলের আগে শেষ মন্ত্রিসভা বৈঠক, ভালপাড়াই দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা মঞ্জুর

তিরুবনন্তপুরম, ২ মে (আইএএনএস): কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শনিবার তাঁর দ্বিতীয় মেয়াদের শেষ মন্ত্রিসভা বৈঠক করেন। মাত্র ১০…

ByByNews Desk May 2, 2026

বার্গি ক্রুজ দুর্ঘটনা: প্রতিকূল আবহাওয়াতেও তল্লাশি জারি, দুই মৃতদেহ তামিলনাড়ু পাঠানোর প্রস্তুতি

জবলপুর, ২ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি বাঁধ-এ ক্রুজ বোট দুর্ঘটনার পর নিখোঁজ চার জনের খোঁজে তল্লাশি…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top