News Flash

  • Home
  • দিনের খবর
  • হাতে সংবিধান, লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা
Image

হাতে সংবিধান, লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): কেরলের ওয়ানাড সংসদীয় উপনির্বাচনে বিরাট জয়ের পর বৃহস্পতিবার সংসদে এলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এদিন সকালে লোকসভার সাংসদ হিসেবে শপথ নিতে সংসদে আসেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন তাঁর মা সোনিয়া গান্ধী, দাদা রাহুল গান্ধী ও দলের সহকর্মীরা। এছাড়াও প্রিয়াঙ্কার ছেলে ও মেয়ে রায়হান এবং মিরায়া সংসদে আসেন।

সংসদে চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেছেন, “আমি ভীষণ খুশি।” এদিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময় ফুল দিয়ে প্রিয়াঙ্কাকে অভিবাদন জানানো হয়। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় প্রিয়াঙ্কার গাড়ি। পরে হাতে সংবিধান নিয়ে, লোকসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন প্রিয়াঙ্কা। এছাড়াও নন্দেদ উপনির্বাচনে জয়ী রবীন্দ্র বসন্তরাও চাভানও লোকসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top