News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ ১২ দাবিতে শহরে বিক্ষোভ মিছিল কৃষক-শ্রমিকদের
Image

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ ১২ দাবিতে শহরে বিক্ষোভ মিছিল কৃষক-শ্রমিকদের

আগরতলা, ২৬ নভেম্বর: ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ ১২ দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে রাজপথে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে। এদিনের ওরিয়েন্ট চৌমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সংযুক্ত কিসের মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহের নেতৃত্বরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবিত্র কর বলেন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা যৌথ উদ্যোগে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, ৪ শ্রমকোড বাতিল, রেগায় ৬০০ টাকা মজুরি, দ্রব্যমূল্য হ্রাস, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সহ ১২ দফা দাবিতে দেশব্যাপী মোদী সরকারকে ‘সতর্ক করতে রাজ্যে রাজ্যে আন্দোলনে সামিল হয়েছেন নেতৃত্বরা।

তাঁর কথায়, তিনটি কৃষক আইন বাতিল করার পর ও এই দাবিগুলো রয়েছে। এখনো পর্যন্ত এই দাবিগুলো মানা হয়নি। তাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা যৌথ উদ্যোগে রাজ্যে রাজ্যে আন্দোলন গড়ে তোলা হচ্ছে।

Releated Posts

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top