News Flash

  • Home
  • দেশ
  • উদয়পুরের মেওয়ারে রাজ পরিবারে অশান্তি, ঝরল রক্তও! জখম তিন
Image

উদয়পুরের মেওয়ারে রাজ পরিবারে অশান্তি, ঝরল রক্তও! জখম তিন

উদয়পুর, ২৬ নভেম্বর (হি.স.): রাজার রাজত্ব শেষ, এখন শুধুই পড়ে রয়েছে সম্পত্তি ও সিংহাসন। তার দখল নিয়েই উত্তেজনা ছড়াল রাজস্থানের উদয়পুরে। মেওয়ারের রাজ পরিবারের সদস্য তথা বিজেপি বিধায়ক বিশ্বরাজ সিংয়ের অভিষেককে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। চলতি মাসের শুরুতেই বিশ্বরাজের বাবা মহেন্দ্র সিংহ মেবার প্রয়াত হন। তারপরেই সোমবার অভিষেক হয় বিশ্বরাজের, তিনি হন মেওয়ারের ৭৭-তম মহরানা। যার ফলে চিতরগড় দুর্গের রাজপরিবারের প্রধান হন তিনি। সোমবার অনুষ্ঠিত রাজ্যাভিষেক অনুষ্ঠানের পরে বিশ্বরাজ সিং মেওয়ারের ধুনি মাতা মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু উদয়পুরের সিটি প্যালেসের দরজাগুলি তালাবদ্ধ ছিল।

অভিযোগ, সোমবার সন্ধ্যায় অনুগামীদের নিয়ে উদয়পুর রাজপ্রাসাদে যখন ঢুকতে যান বিশ্বরাজ, তখন তাঁকে বাধা দেওয়া হয়। উদয়পুরের রাজপ্রাসাদটি বিশ্বরাজের কাকা শ্রীজি অরবিন্দ সিং মেওয়ার এবং তাঁর সন্তানদের নিয়ন্ত্রণে রয়েছে। সেই প্রাসাদেই সোমবার বিশ্বরাজ প্রবেশ করতে গেলে পথ আটকান তুতোভাই ডা: লক্ষ্য রাজ সিং। অভিযোগ, তারপরেই অশান্তি শুরু হয় দু’পক্ষের মধ্যে। বিজেপি বিধায়ক বিশ্বরাজের অনুগামীরা ওই প্রাসাদের গেট টপকে ভিতরে প্রবেশের চেষ্টা করে। পাথর ছোড়ে লক্ষ্য রাজ সিংয়ের অনুগামীদের দিকে। পাল্টা বিশ্বরাজের অনুগামীদের লক্ষ্য করেও ইট-পাথর ছুড়তে থাকে ডা: লক্ষ্য রাজের অনুগামীরা। যার ফলে জখম হয়েছেন অনেকেই। পুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

উদয়পুরের জেলাশাসক অরবিন্দ কুমার পোসওয়াল বলেছেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাসাদের প্রতিনিধিদের পাশাপাশি সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছিল। আমরা কিছু বিষয়ে একমত হয়েছি, যদিও কিছু বিষয়ে এখনও আলোচনা চলছে। ধুনি মাতা মন্দিরের বিতর্কিত স্থানটি রিসিভারশিপে নেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top