News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্তে নারাজ শাসক শরিক তিপরা মথা, আন্দোলনের হুশিয়ারি দিলেন প্রদ্যোত
Image

পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্তে নারাজ শাসক শরিক তিপরা মথা, আন্দোলনের হুশিয়ারি দিলেন প্রদ্যোত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর:
পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্তে শাসক শরিক
তিপরা মথা দলের সাথে আলোচনা করা হয়নি। এই সিদ্ধান্তকে পুনঃবিবেচনা করার আহ্বান জানালেন প্রদ্যোত কিশোর দেববর্মা।
না হলে আন্দোলনে নামার হুশিয়ারিও দিয়েছেন তিনি।

ত্রিপুরার পুরনো রাজভবন তথা পুষ্পবন্ত প্যালেস্টে তাজ হোটেল সংস্থার কাছে তুলে দিতে চাইছে সরকার। এই প্যালেসে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্তকে কোনভাবে মেনে নেবেন না বলে জানালেন প্রদ্যোত কিশোর দেববর্মা। এটি কোনভাবেই সঠিক সিদ্ধান্ত নয় বলে দাবি তাঁর।

এবিষয়ে নিজ সামাজিক মাধ্যমে প্রদ্যোত কিশোর বলেন, ১৯৪৯ সালে রাজমাতা কাঞ্চন প্রভা দেবী এটি শর্তসাপেক্ষে, বিনামূল্যে ভারত সরকারের হাতে তুলে দিয়েছিলেন রাজভবনের জন্য। ২০১৮ সালের আগে পর্যন্ত এটি রাজভবন হিসেবে পরিচিত ছিল। বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় আসার পর তারা বলেন, এ রাজভবনে মহারাজার নামে এক মিউজিয়াম তৈরি করা হবে। যেখানে ত্রিপুরার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে বর্ণনা করা হবে। কিন্তু বর্তমানে কোন ধরনের আলোচনা ছাড়াই এটি একটি হোটেল সংস্থার কাছে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে।

প্রদ্যোত বলেন, ত্রিপুরার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে পুরনো এ রাজভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরার রাজ আমলের অস্তিত্ব বহন করছে। ত্রিপুরার উন্নয়ন প্রয়োজন, তবে রাজ্যের ঐতিহ্য ঐতিহাসিক স্থান গুলিকে টাকা ও লাভের জন্য বিক্রি করে দেওয়াকে তিনি সমর্থন করেন না। এর বিরুদ্ধে গোটা রাজ্যবাসীকে এগিয়ে এসে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানালেন প্রদ্যোত কিশোর দেববর্মা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top