News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই জেলা কার্যালয়ে বৈঠক নগর বিষয়ক মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
Image

খোয়াই জেলা কার্যালয়ে বৈঠক নগর বিষয়ক মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

আগরতলা, ২২ নভেম্বর: কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তোখন সাহু আজ সকালে খোয়াই জেলা কার্যালয়ের কনফারেন্স হলে একটি পর্যালোচনা বৈঠকে যোগদান করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত খোয়াই জেলার জেলাশাসক সজু ভাহিদ এ, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী ও সুমিত কুমার পান্ডে, জেলার দুই মহকুমার মহকুমা ম্যাজিস্ট্রেট, খোয়াই জেলার সমস্ত সরকারি দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন।

এই পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প গুলোর বাস্তবায়ন কতটা হয়েছে তার খোঁজখবর নেন কেন্দ্র রাষ্ট্রমন্ত্রী । যেসমস্ত প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল সেগুলোর কাজ কতটা বাস্তবায়িত হয়েছে এবং কী কী ঘাটতি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এই জেলায় দপ্তরের বিভিন্ন স্কিমে যেসমস্ত সুবিধাভোগীরা রয়েছে তাদের কাছে সঠিকভাবে সুবিধা পৌঁছেছে কিনা সে বিষয়েও বিস্তর আলোচনা হয়।

পরে তিনি বলেন,সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প গুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার জনসাধারণের উপর নজর দিয়ে যেভাবে কাজ করে চলেছে। তাছাড়া এই রাজ্যের জনসাধারণের যে দাবিগুলি রয়েছে সরকারের কাছে সেগুলিও পূরণ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় রাজ্য সরকার।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top