News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ
Image

শিক্ষক মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ

আগরতলা, ২২ নভেম্বর: অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ খোয়াই জেলার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে অর্ধনগ্ন করে মারধর করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

খোয়াই জেলার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে
ছাত্রীদের মা বাবা তুলে গালিগালাজ করার অভিযোগে ১৫ ই নভেম্বর কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে অর্ধনগ্ন করে জুতো এবং ঝাঁটা পেটা করে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। এই ঘটনায় শিক্ষক মহলে বিশেষ আলোড়ন সৃষ্টি হয়। বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে এই ঘটনার প্রতিবাদ করা হচ্ছে।

আজ আগরতলা প্রেসক্লাবের এক সাংবাদিক সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা জানায় অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। এরা জানায় ইতিমধ্যেই মোট ১১ জন ছাত্র-ছাত্রী ও অভিভাবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অবিলম্বে এই ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানায় তারা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top