News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়ি বাড়ি সদস্য সংগ্রহ অভিযানে সারা ভারত কৃষক সভা
Image

বাড়ি বাড়ি সদস্য সংগ্রহ অভিযানে সারা ভারত কৃষক সভা

আগরতলা, ২২ নভেম্বর: সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে সারা ভারত কৃষক সভা। আজ ইন্দ্রনগর ও কৃষ্ণনগর এলাকায় এই অভিযানে যান সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর ও বামনেতা রতন দাস সহ অন্যান্য নেতৃত্বরা।

সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী সংযুক্ত কৃষাণ মোর্চা ও ট্রেড ইউনিয়নের ডাকে ট্রেড ইউনিয়নের আন্দোলনকে সামনে রেখে পোস্টারিং ও লিফলেট বিলি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ ইন্দ্রনগর ও কৃষ্ণনগর এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে বের হয়েছেন। অভিযানে প্রতিটি বাড়ি থেকে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে।

এদিন তিনি আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে সদস্য সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়েছে। কারণ, বিজেপি সরকারের শাসনে কৃষকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top