News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানা ঘেরাও করল এবিভিপি
Image

দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানা ঘেরাও করল এবিভিপি

আগরতলা, ২২ নভেম্বর : শুক্রবার বিকেলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের(এবিভিপি) জেলা সংযোজক শুভজিৎ রায় সহ বিশালগড় নগর শাখার সম্পাদক তমাল ভৌমিকের উপর আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানা ঘেরাও করলো এবিভিপির ছাত্রছাত্রীরা। 

এদিন, বিশালগড় থানার মূল ফটকের সামনে বসে থানা থেকে গাড়ি বের হতে দেয়নি ছাত্রছাত্রীরা। দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার দাবিতেই থানা ঘেরাও করে তারা। 

এদিকে পুলিশ প্রশাসনকে নিজের কর্তব্য পালনের ক্ষেত্রে গাফিলতির করার জন্য ধিক্কার জানিয়ে, বর্তমান শাসনাধীন বিজেপি সরকারকে গদি ছাড়ার হুশিয়ারি দেয় ছাত্রছাত্রীরা। 

থানা ঘেরাও করার বিষয়টি নিয়ে বিশালগড় থানা চত্বর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিনিধি দল বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন কে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করার জন্য দুদিনের সময়সীমা বেঁধে দেন। এখন পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ নেবে সেদিকে চেয়ে আছেন সবাই।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top