News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বকাপ বাছাই পর্ব : পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
Image

বিশ্বকাপ বাছাই পর্ব : পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

বুয়েনস আইরেস, ২০ নভেম্বর (হি.স.): বুধবার ভারতীয় সময় সকালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠ বুয়েনস আইরেসে পেরুর বিরুদ্ধে জয়ে ফিরল আর্জেন্টিনা। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারের পর চোটজর্জরিত আর্জেন্টিনা পেরুর ম্যাচ নিয়ে চিন্তায় ছিল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পেরুকে ১-০ গোলে হারাল স্ক্যালোনির দল।

বুয়েনস আইরেসে প্রথমার্ধ ছিল গোল শূন্য। আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেসি-মার্টিনেজরা। গোল এলো দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটেl দারুণ এক গোলl আর্জেন্টিনাকে জয়ের গোলটি এনে দেন লাউতারো মার্টিনেজ। ডি-বক্সের বাঁ-দিক থেকে মেসির ক্রস হাফ ভলিতে গোলটি করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। এর পর একের পর এক আক্রমনে গিয়েও গোল পায়নি।

এই ম্যাচ জয়ে বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে রইল আর্জেন্টিনা। ১২ ম্যাচে ৮ জয়ে আর্জেন্টিনার পয়েন্ট ২৫। এদিকে ইকুয়েডর কলম্বিয়াক হারিয়ে তিনে উঠে এসেছে। আর চারে নেমে গেছে কলম্বিয়া।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top