News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৫শে নভেম্বর থেকে বৃদ্ধি হচ্ছে বেকারিজাত সামগ্রীর মূল্য
Image

২৫শে নভেম্বর থেকে বৃদ্ধি হচ্ছে বেকারিজাত সামগ্রীর মূল্য

আগরতলা, ২০ নভেম্বর : ২৫শে নভেম্বর থেকে বেকারিজাত সামগ্রীর মূল্যবৃদ্ধি হবে। ত্রিপুরা বেকারী এসোসিয়েশনের কর্মকর্তারা বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকলকে পুনরায় অবগত করেছেন। এদিন ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা বেকারী এসোসিয়েশনের (টিবিএ) সহ সভাপতি মানিক সাহা, বিল্পব ঘোষ, সাধারন সম্পাদক কাজল চন্দ্র মোদক প্রমুখ। 

প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর থেকে পাউরুটি, বন, কেইক, বিস্কুট, কুকিজ সহ সমস্ত বেকারী পণ্যের দাম বৃদ্ধি সম্পর্কে অবগত করতে আজ এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

টিবিএ সহ সভাপতি মানিক সাহা জানিয়েছেন, আগামী ২ দিন বেকারীর কারখানা বন্ধ রেখে পুরনো স্টকগুলো শেষ হওয়ার পরই দ্রব্যমূল্য বৃদ্ধি করা হবে। সাধারণ জনগণকে এক্ষেত্রে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। 

 তিনি আরও বলেন, বেকারী পণ্য তৈরির বিভিন্ন সামগ্রী ময়দা, চিনি ইত্যাদির দাম সহ শ্রমিকের মুজরিও অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। তাই, বেকারির সমস্ত পণ্যের দাম বাড়ানো হচ্ছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top