News Flash

  • Home
  • খেলা
  • আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করায় জন্য ৩ ক্রিকেটারকে শাস্তি আইসিসি-র 
Image

আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করায় জন্য ৩ ক্রিকেটারকে শাস্তি আইসিসি-র 

দুবাই, ২০ নভেম্বর (হি.স.): ভারতের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহার করায় জন্য শাস্তি পেলেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজে। এর জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে কোয়েটজকে। পাশাপাশি তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

আর অন্য ম্যাচে আম্পায়ারের সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি পেয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ও ওমানের সুফিয়ান মাহমুদ।স্কট অ্যাডওয়ার্ডস ওমানের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের উদ্দেশ্যে ব্যাট দেখানো এবং আউট দেওয়ার পর গ্লাভস-ব্যাট ছুড়ে ফেলায় আইসিসি-র আচরণবিধি ২ দশমিক ৮ ও ২ দশমিক ২ লঙ্ঘন হয়েছে। সে কারণে তার ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

একই ম্যাচে নেদারল্যান্ডসের ব্যাটার তেজা নিদামানরুকে আউট করে ওমানের সুফিয়ান মাহমুদের করা উদযাপনে কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ হয়েছে বলে জানিয়েছে আইসিসি। তাকেও ১০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার তাদের শাস্তির বিষয়টি জানিয়েছে আইসিসি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top