News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের নাবালিকার বিয়ে আটকাতে সক্ষম হল চাইল্ড লাইন
Image

ফের নাবালিকার বিয়ে আটকাতে সক্ষম হল চাইল্ড লাইন

বিশালগড়, ২০ নভেম্বর : পুলিশ ও চাইল্ড লাইনের হস্তক্ষেপে ভেঙে গেল এক  নাবালিকা বিবাহ। বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিল গ্রামের প্রধান এক নাবালিকা কন্যাকে তার পুত্রবধূ করে ঘরে তোলার প্রয়াস নিয়েছেন। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিশালগড়ের পশ্চিম লক্ষীবিল গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান আইন না মেনে এক নাবালিকা কন্যাকে বেআইনিভাবে তার পুত্রবধূ করে ঘরে তোলার পরিকল্পনা গ্রহণ করেছিল। এমনকি আশীর্বাদ পর্ব শেষ করে হবু পুত্রবধূর সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এই সংবাদ ছড়িয়ে পড়তেই জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এই খবর চাউর হতেই চাইল্ড লাইন এবং বিশালগড় মহিলা থানার পুলিশ ছুটে গিয়ে ওই নাবালিকাকে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসে। আপাতত চাইল্ড লাইন ও পুলিশের হস্তক্ষেপে বিয়ে ভেস্তে গেছে বলে জানা গেছে।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top