News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আটা কেলেঙ্কারি,  বিভাগীয় মন্ত্রীকে চিঠি বাম  বিধায়কের
Image

আটা কেলেঙ্কারি,  বিভাগীয় মন্ত্রীকে চিঠি বাম  বিধায়কের

খোয়াই, ১৯ নভেম্বরঃ খোয়াইয়ে সাম্প্রতিক সময়ের আটা কেলেঙ্কারির অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয় মন্ত্রীকে অবহিত করলেন স্থানীয় বামফ্রন্ট বিধায়ক নির্মল বিশ্বাস। তিনি খাদ্য ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে লেখা এক চিঠিতে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

বিধায়ক সংশ্লিষ্ট বিষয়ে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও কেলেঙ্কারিতে জড়িতদের চিহ্নিত করার অনুরোধ জানান।একইসাথে ভোক্তাদের  তাদের নায্য রেশন সামগ্রী পাওয়ার ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।

উল্লেখ্য যে, শারদোৎসব উপলক্ষ্যে রাজ্যের খাদ্য ও ভোক্তা বিষয়ক দপ্তর সেপ্টেম্বর-অক্টোবর মাসে রাজ্যের সব ভোক্তার কাছে নায্য মূল্যে রেশন দোকান থেকে রেশন কার্ডের মাধ্যমে মাথাপিছু এক কেজি করে আটা সরবরাহ করার ঘোষণা দেন। খোয়াই মহকুমার ভোক্তাদের জন্য দেড়শো মেট্রিকটন আটা বরাদ্দও করা হয়।

কিন্তু নভেম্বর মাসের মাঝামাঝি সময়েও এক গ্রাম আটা আসেনি খোয়াইয়ে। বিষয়টি নিয়ে সম্প্রতি সিপিআই(এম)– র খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

পাশাপাশি বিভাগীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন বাম বিধায়ক। চিঠিতে বিধায়ক নির্মল বিশ্বাস ভোক্তাদেরকে তাদের নায্য রেশন সামগ্রী থেকে বঞ্চিত করার কারণ খুঁজে বের করতে দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করেছেন। এই বিষয়ে  তদন্তক্রমে ব্যবস্থা গ্রহন করবে দপ্তর বলেও আধা প্রকাশ করেন। 

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top