News Flash

  • Home
  • বাণিজ্য
  • ধস অব্যাহত শেয়ার বাজারে, সেনসেক্স পড়ল ২৪০ পয়েন্ট
Image

ধস অব্যাহত শেয়ার বাজারে, সেনসেক্স পড়ল ২৪০ পয়েন্ট

মুম্বই, ১৮ নভেম্বর (হি. স.) : ধস অব্যাহত শেয়ার বাজারে । সোমবার সপ্তাহের প্রথম দিনেই প্রায় ২৫০ পয়েন্ট নেমে গেল সেনসেক্স। নিফটিতে দেখা গিয়েছে প্রায় ৮০ পয়েন্টের পতন।

এদিন ৭৭,৩৩৯.০১ পয়েন্টে গিয়ে থেমে যায় বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। সকালে যা খুলেছিল ৭৭,৮৬৩.৫৪ পয়েন্টে। অর্থাৎ ২৪১.৩০ পয়েন্ট নেমেছে সেনসেক্স। যা প্রায় ০.৩১ শতাংশ। দিনের মধ্যে সর্বোচ্চ ৭৭,৮৮৬.৯৭ পয়েন্টে উঠেছে সূচক।

একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)। সেখানে দিন শেষে নিফটি পৌঁছয় ২৩,৪৫৩.৮০ পয়েন্টে। এতে ০.৩৪ শতাংশের পতন দেখা গিয়েছে। এনএসইতে ৭৮.৯০ পয়েন্ট নেমেছে সূচক। দিনের শুরুতে নিফটি দাঁড়িয়েছিল ২৩,৬০৫.৩০ পয়েন্টে। আর দিনের মধ্যে সর্বোচ্চ ২৩,৬০৬.৮০ পয়েন্টে উঠেছিল এর লেখচিত্র।

ব্রোকারেজ ফার্মগুলির দাবি, এদিন তথ্যপ্রযুক্তি এবং সংকর ধাতু সংস্থাগুলির স্টকে লগ্নিকারীদের সবচেয়ে বেশি লোকসান হয়েছে। নিফটিতে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারের লেখচিত্র দুই শতাংশের বেশি নেমে গিয়েছে। শক্তি ও স্বাস্থ্য সংক্রান্ত কোম্পানির স্টকের দাম পড়েছে এক শতাংশ। অন্য দিকে গাড়ি প্রস্তুতকারী এবং সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে লগ্নিকারীদের লাভ হয়েছে। এই শেয়ারগুলির দাম ০.৩ থেকে ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Releated Posts

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ

মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…

ByByNews Desk Jun 3, 2026
Scroll to Top