News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের নির্বাচন মতাদর্শ এবং ধনী ও দরিদ্রদের মধ্যে : রাহুল গান্ধী 
Image

মহারাষ্ট্রের নির্বাচন মতাদর্শ এবং ধনী ও দরিদ্রদের মধ্যে : রাহুল গান্ধী 

মুম্বই, ১৮ নভেম্বর (হি.স.): ফের একবার বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের কথায়, মহারাষ্ট্রের নির্বাচন মতাদর্শ এবং ধনী ও দরিদ্রদের মধ্যে।

সোমবার মুম্বইয়ের এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, মহারাষ্ট্র নির্বাচন হল মতাদর্শের নির্বাচন এবং ১ থেকে ২ জন বিলিয়নিয়ার এবং দরিদ্রের মধ্যে একটি নির্বাচন। কোটিপতিরা চান মুম্বইয়ের জমি তাঁদের হাতে চলে যাক। হিসেব অনুযায়ী ১ লক্ষ কোটি টাকা দেওয়া হবে ১ কোটিপতিকে।

রাহুল গান্ধী আরও বলেছেন, “আমাদের ভাবনা হল মহারাষ্ট্র, মহারাষ্ট্রের কৃষক, দরিদ্র, বেকার, যুবকদের সাহায্য দরকার। আমরা প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনামূল্যে ৩০০০ টাকা জমা দেব, মহিলা এবং কৃষকদের জন্য বাসে যাতায়াতের ব্যবস্থা থাকবে, ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করা হবে, জাতিগত জনগণনা যা আমরা তেলেঙ্গানা, কর্ণাটকে করছি, আমরা মহারাষ্ট্রেও তা করব।”

Releated Posts

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026

অপারেশন সিঁদুরের প্রভাব: ভারতের বিরুদ্ধে ‘গোপন ও অস্বীকারযোগ্য’ সন্ত্রাস কৌশলে পাকিস্তান

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কৌশলে ফের বড়সড় পরিবর্তন আনছে পাকিস্তান। ‘অপারেশন সিঁদুর’-এর পর সরাসরি পাকিস্তান-ভিত্তিক…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top