News Flash

  • Home
  • খেলা
  • জুনিয়র এশিয়া কাপ ২০২৪-এর জন্য ২০ সদস্যের  ভারতীয় পুরুষ দলের নাম ঘোষণা
Image

জুনিয়র এশিয়া কাপ ২০২৪-এর জন্য ২০ সদস্যের  ভারতীয় পুরুষ দলের নাম ঘোষণা

নয়াদিল্লি, ১৮ নভেম্বর(হি.স.) : সোমবার হকি ইন্ডিয়া পুরুষদের জুনিয়র এশিয়া কাপের জন্য ২০ সদস্যের ভারতীয় পুরুষদের হকি দলের নাম ঘোষণা করেছে।

এবারের ইভেন্টে মহাদেশের ১০টি দলকে দুটি পুলে ভাগ কর হয়েছে। পুল এ তে আছে- ভারত, চাইনিজ তাইপেই, জাপান, কোরিয়া এবং থাইল্যান্ড। পুল বি-তে আছে- বাংলাদেশ, মালয়েশিয়া, চিন, ওমান এবং পাকিস্তান।

ভারত ২০২৩, ২০১৫,২০০৮ এবং ২০০৪ এই চারবার টুর্নামেন্ট জিতেছে। গত বছর ফাইনালে ভারত পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল।

এবার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন আমির আলী এবং সহ-অধিনায়ক রোহিত।

ভারতীয় স্কোয়াড:

গোলরক্ষক : প্রিন্সদীপ সিং ,বিক্রমজিৎ সিং

ডিফেন্ডার : আমির আলী (অধিনায়ক ),তালেম প্রিয়বার্তা, শারদানন্দ তিওয়ারি, যোগেম্বর রাওয়াত, আনমোল এক্কা, রোহিত (সহ অধিনায়ক)

মিডফিল্ডার : অঙ্কিত পাল, মনমীত সিং, রোসান কুজুর, মুকেশ টপ্পো, থকচম কিংসন সিং

ফরোয়ার্ড : গুরজোত সিং,সৌরভ আনন্দ কুশওয়াহা,দিলরাজ সিং,আরশদীপ সিং,অরাইজিৎ সিং হুন্দাল

রিজার্ভ : সুখবিন্দর,চন্দন যাদব

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top