News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাধামাধব মন্দিরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রাস উৎসব
Image

রাধামাধব মন্দিরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রাস উৎসব

আগরতলা, ১৬ নভেম্বর : আগরতলা রাধামাধব মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই বছর মন্দিরের ২২৬ তম রাস উৎসব পালন করা হচ্ছে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের এই রাস উৎসবে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, রাধামাধব মন্দিরে অনুষ্ঠিত এই রাস উৎসব উপলক্ষে গোপীদের দ্বারা রাস নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়। রাধাকৃষ্ণের বিগ্রহের চারপাশে ২৬ জন সারা গোপী নৃত্য করে। রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই রাস নৃত্য চলবে এবং ভোরে মঙ্গল আরতির মাধ্যমে সমাপ্ত করার নিয়ম রয়েছে।

মন্দিরের পুরোহিত অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, ১৭৯৮ সাল থেকেই এই রাস উৎসব পালন হয়ে আসেছে। রাজাধারা মাণিক্য শাসনকাল থেকে প্রতিবছর ঐতিহ্যবাহী রাস উৎসবের আয়োজন করা হচ্ছে। তিনি আরো বলেন, মন্দিরের এই রাস উৎসব জেলা শাসকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। তাছাড়া প্রত্যেক বছর সরকারের পক্ষ থেকেও যথেষ্ট সহযোগিতা পান মন্দির কর্তৃপক্ষ। তাই রাজআমল থেকে এখনো সুন্দরভাবে রাস উৎসবের ঐতিহ্য বজায় রাখা সহজ হয়েছে। আগামী বছরগুলোতে একইভাবে রাস উৎসবের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top