News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামীকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক চতুর্থ জনজাতীয় গৌরব দিবস
Image

আগামীকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক চতুর্থ জনজাতীয় গৌরব দিবস

আগরতলা, ১৪ নভেম্বর : আগামীকাল সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যভিত্তিক চতুর্থ জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাজ্যে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা প্রমুখ উপস্থিত থাকবেন। আজ সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার এক সংবাদিক সম্মেলনে একথা জানান।

পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, অনুষ্ঠানে সমগ্র রাজ্য থেকে জনজাতি অংশের মানুষ অংশ নেবেন। এতে জনজাতিদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের উপর আলোকপাত করা হবে। তিনি জানান, ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হবে বিহারের জামুইতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতিদের কল্যাণে বিভিন্ন প্রকল্পের সূচনা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, চতুর্থ জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিটে একটি র‍্যালি বিবেকানন্দ ময়দান থেকে বের হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে মিলিত হবে। সন্ধ্যা ৫টা থেকে রবীন্দ্র শতবার্ষিকী ১নং হলে জনজাতি লোকনৃত্য ও লোকসংগীত নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাছাড়াও রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বরে সন্ধ্যা ৫টা থেকে জনজাতিদের বিভিন্ন খাবারের উপর একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top