News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধানসভায় আরো মোট ৬টি আসন জনজাতি ও মণিপুরীদের জন্য সংরক্ষণের তিপরা মথার দাবি অযৌক্তিক : আমরা বাঙালি দল
Image

বিধানসভায় আরো মোট ৬টি আসন জনজাতি ও মণিপুরীদের জন্য সংরক্ষণের তিপরা মথার দাবি অযৌক্তিক : আমরা বাঙালি দল

আগরতলা, ১৪ নভেম্বর: তিপরা মথা রাজ্য বিধানসভায় আরো পাঁচটি আসন জনজাতিদের জন্য এবং একটি আসন মণিপুরীদের জন্য সংরক্ষণের যে দাবী জানিয়েছে তার তীব্র বিরোধিতা করেছে আমরা বাঙালি দল।

সম্প্রতি তিপরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের জন্য বিধানসভায় আরো পাঁচটি আসন এবং মনিপুরীদের জন্য বিধানসভার একটি আসন সংরক্ষণের দাবি জানিয়েছেন। এই দাবির তীব্র বিরোধিতা করেছে আমরা বাঙালি দল। দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন ভারতের সংবিধান অনুসারে সংরক্ষণ ব্যবস্থা পঞ্চাশ শতাংশের বেশি হতে পারবেনা। সংরক্ষণ পঞ্চাশ শতাংশ অতিক্রম করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। অথচ প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের জন্য আরও পাঁচটি এবং মনিপুরীদের জন্য একটি বিধানসভার আসন সংরক্ষণের যে দাবি জানিয়েছেন তা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। জনসংখ্যা অনুপাতে তাদের এই দাবি অযৌক্তিক বলেও আমরা বাঙালি দল মনে করে।

সংরক্ষণ করতে হলে জনসংখ্যা অনুপাতে ওবিসি এবং এসিদের জন্য বিধানসভার আসন সংরক্ষণের দাবি জানিয়েছে আমরা বাঙালি দল। সর্বোপরি সমাজের আর্থিক ও সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করার দাবী জানিয়েছে আমরা বাঙালি।

Releated Posts

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top