News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আসামীকে ৩ বছরের কারাদণ্ডের রায় আদালতের
Image

যুবকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আসামীকে ৩ বছরের কারাদণ্ডের রায় আদালতের

আগরতলা, ১৪ নভেম্বর : বৃদ্ধের মৃত্যুর দায়ে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে বিশালগড় আদালত। সাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো একমাসের জেল হাজতেরনির্দেশ দেয় আদালত।

ওই মামলার সরকারি আইনজীবী গৌতম গিরি জানিয়েছেন, গত ২০২১ সালে ২০ অক্টোবর লক্ষী পূজার রাতে বিশ্রামগঞ্জ থানা এলাকায় বিপ্লব ঘোষ নাম এক যুবক বৃদ্ধ উপেন্দ্র দেবনাথ এবং তার ছেলে সাধন দেবনাথের সঙ্গে ঝগড়া লাগে। হাতাহাতির সময় বিপ্লব ঘোষ বৃদ্ধ উপেন্দ্র দেবনাথকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী সময়ে মৃত উপেন্দ্র দেবনাথের ছেলে সাধন দেবনাথ বিশ্রামগঞ্জ থানায় বিপ্লব ঘোষের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। মামলার তদন্ত সমাপ্ত করে তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৩০৪(২) ধারায় আদালতে তাকে তিন বছরের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরো একমাসের জেল হাজতের ঘোষণা করে বলে জানান সরকারি আইনজীবী গৌতম গিরি।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top