News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক বদলির প্রতিবাদে চুড়াইবাড়ি– কদমতলা সড়ক অবরোধে সামিল স্কুল পড়ুয়ারা 
Image

শিক্ষক বদলির প্রতিবাদে চুড়াইবাড়ি– কদমতলা সড়ক অবরোধে সামিল স্কুল পড়ুয়ারা 

আগরতলা, ১৪ নভেম্বর: শিক্ষক বদলির প্রতিবাদে চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা চুড়াইবাড়ি – কদমতলা সড়ক অবরোধ করে।অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। আটকে পড়েন যান চালক ও যাত্রীরা। তাতে,যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও বিদ্যালয় পরির্দশক।

ছাত্র ছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। তার মধ্যে শিক্ষকদের অন্যান্য স্কুলে বদলি করে দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের  শিক্ষক প্রবীর দাস দীর্ঘ দিন ধরে ওই বিদ্যালয়ে চাকরি করে আসছিলেন।কিন্তু তাঁকে আনন্দনগর বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ছাত্র ছাত্রীরা। এরই প্রতিবাদের আজ সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা।

তাদের দাবি, শিক্ষক প্রবীর দাসকে বদলি করা যাবে না। কারণ, তাতে তাদের পড়াশুনোর ব্যাঘাত ঘটতে পারে।সামনেই তাদের পরীক্ষা শুরু হতে চলেছে। এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়েছে। তাতে, যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও বিদ্যালয় পরির্দশক। তাঁরা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন। 

এবিষয়ে চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায়, বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক প্রবীর দাসকে ডেপুটেশনে আনন্দনগর বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এবিষয়টি ছাত্র ছাত্রীদের মধ্যে জানাজানি হলে হৈচৈ শুরু হয়। তাদেরকে বিষয়টি বার বার বোঝানোর পর তারা মানতে নারাজ। তাদেরকে জানানো হয়েছে প্রবীর দাসের পরবর্তীতে অন্য শিক্ষককে বদলি করে আনার হয়েছে। তাদের পড়াশোনার কেনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু তারপর ও সমস্যার সমাধান হচ্ছে না। তাদের মনগড়া দাবি আগের শিক্ষককেই স্কুলে চাই। আজ এরই প্রতিবাদে সড়ক অবরোধ করেন তাঁরা। 

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top