News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জওহরলাল নেহেরুর জন্মদিবস উদযাপনে প্রদেশ কংগ্রেস
Image

জওহরলাল নেহেরুর জন্মদিবস উদযাপনে প্রদেশ কংগ্রেস

আগরতলা, ১৪ নভেম্বর: যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে দেশের প্রথম প্রধানমন্ত্রী ভারতরত্ন পন্ডিত জওহরলাল নেহেরুর জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। এদিন কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

তারপর জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন নেতৃত্বরা। পরবর্তী সময়ে গান্ধীঘাট শহীদ বেদীতে গিয়েও জহরলাল নেহেরুর শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন নেতৃত্বরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি বলেন, ১৪ নভেম্বর জহরলাল নেহেরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়। এদিন প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে।

এদিন তিনি বলেন, শিশুদের কাছে তিনি চাচা নেহেরু হিসেবে পরিচিত ছিলেন। কারণ, তাঁর শিশুদের প্রতি অনুরাগ, ভালবাসা, স্নেহ দিয়ে তাদের বেড়ে উঠার যে দিশা ছিল তা আজও দেশে পরিচালিত হচ্ছে। তিনি দেশের শিশুদের সুরক্ষা এবং উন্নয়নেই দিশায় কাজ করেছিলেন। কিন্তু দু:খের বিষয় আজ এই দেশে শিশুরা অসুরক্ষিত, প্রতিনিয়ত শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে।

Releated Posts

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026

টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচন: পশ্চিম জেলায় ২৬ সেপ্টেম্বর বিকেল থেকে নিষেধাজ্ঞা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি সাধারণ নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলাজুড়ে নিষেধাজ্ঞামূলক বিধিনিষেধ জারি করল…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

সরকারি হাসপাতালগুলিকে কর্পোরেট স্টাইলে গড়ে তোলার পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে কর্পোরেট স্টাইলে আধুনিক…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top