News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস দল বিভাজনে বিশ্বাস করে, উন্নয়ন নয় : নরেন্দ্র মোদী 
Image

কংগ্রেস দল বিভাজনে বিশ্বাস করে, উন্নয়ন নয় : নরেন্দ্র মোদী 

মুম্বই, ১৪ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচারে আরও একবার কংগ্রেসের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সরকার গঠনের জন্য, কংগ্রেস পার্টি বিভাজনে বিশ্বাস করে, উন্নয়ন নয়। শুরু থেকেই, কংগ্রেস সংরক্ষণের বিরুদ্ধে ছিল… ইন্টারনেটে ভাইরাল হওয়া পুরানো বিজ্ঞাপনগুলি দেখায় যে সংরক্ষণ নিয়ে কংগ্রেসের আসল চিন্তাভাবনা কী। কংগ্রেস দেশ ও যোগ্যতার বিরুদ্ধে সংরক্ষণকে আখ্যা দিয়েছিলেন। কংগ্রেসের মানসিকতা এবং এজেন্ডা আজও একই, তাই গত ১০ বছর ধরে ওবিসি থেকে একজন প্রধানমন্ত্রীকে সহ্য করা তাদের পক্ষে কঠিন।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কংগ্রেস বলত, সংরক্ষণ দেশের বিরুদ্ধে। তাই কংগ্রেসের শেহজাদা যখন বিদেশে যান, তিনি খোলাখুলিভাবে দাবি করেন, তার দল সংরক্ষণ বাতিল করবে। নিজেদের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে, কংগ্রেস এবং আঘাড়ি এসসি, এসটি এবং ওবিসিকে ছোট জাতিতে ভাগ করার ষড়যন্ত্র করছে।”

Releated Posts

রুশ তেল ক্রেতাদের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার আইন খতিয়ে দেখছে ভারত: পীযূষ গোয়াল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রুশ তেল কেনা দেশগুলির উপর নতুন আইনের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করতে…

ByByNews Desk Sep 21, 2026

এসএএপি দফতরে ওয়াইএসআরসিপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পাল্টা প্রতিবাদে শিক্ষকরা

বিজয়ওয়াড়া, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রী নারা লোকেশের পদত্যাগের দাবিতে ওয়াইএসআর…

ByByNews Desk Sep 21, 2026

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top