News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এমবিবি বিমানবন্দরে অনুষ্ঠিত ভূমিকম্পের উপর মহড়া
Image

এমবিবি বিমানবন্দরে অনুষ্ঠিত ভূমিকম্পের উপর মহড়া

আগরতলা, ১৪ নভেম্বর : বৃহস্পতিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার উদ্যোগে ভূমিকম্পের উপর এক মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড: বিশাল কুমার এবং সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্যরা।

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে উদ্ধারকাজ নিয়ে মহড়াটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির মেজর জেনারেল অজয় কুমার ভার্মা, এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কৈলাস চন্দ্র মিনা, বিপর্যয় মোকাবিলা দপ্তরের অধিকর্তা জে ভি দোয়াতি, সদর মহকুমার মহকুমা শাসক মানিক লাল দাস প্রমুখ।মহড়ায় এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া, এনডিআরএফ, আসাম রাইফেল, এসডিআরএফ, ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ, বিএসএফ, সিআরপিএফ, বন দপ্তর, নীপকো, ওএনজিসি, গেইল, টিএনজিসিএল, আপদা মিত্র, সিভিল ডিফেন্স, স্কাউট ও গাইড, এনসিসি, স্বাস্থ্য দপ্তর, পূর্ত দপ্তর সহ বিভিন্ন উদ্ধারকারী দল অংশগ্রহণ করে। আজকের এই অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের উপরেও মহড়া অনুষ্ঠিত হয়।

রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে সংবাদ প্রতিনিধিদের সম্মুখে বলেন, আজকের এই মহড়া জনগণকে দুর্যোগের পরিস্থিতিতে প্রস্তুত থাকার বিষয়ে সচেতন করার জন্য আয়োজিত। মহড়ায় পুলিশের পাশাপাশি এলাকার সংশ্লিষ্টরাও অংশ নিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, এয়ারপোর্টে যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করেই এ ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে। আগামীতে এই ধরনের মহড়ার মাধ্যমে ভবিষ্যতে আরো ভালো ভাবে প্রস্তুতি নেওয়ার বিষয়ে জোর দেওয়া হবে বলেও জানান তিনি।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top