News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলেজ টিলা স্থিত শিশু তীর্থ নার্সারীস্কুলে শিশু দিবস উদযাপন
Image

কলেজ টিলা স্থিত শিশু তীর্থ নার্সারীস্কুলে শিশু দিবস উদযাপন

আগরতলা, ১৪ নভেম্বর : আজ শিশু দিবস। সেই উপলক্ষ্যে রাজধানীর কলেজ টিলা স্থিত শিশু তীর্থ নার্সারীস্কুলে কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং রোটারি ক্লাবের সহযোগিতায় এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভায় সাংসদ রাজীব ভট্টাচার্য।

প্রসঙ্গত, ১৪ নভেম্বর দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহরুর জন্মদিন। ১৯৬৪ সালের ২৭ মে ওই দিনটিকে “জাতীয় শিশু দিবস” হিসেবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তখন থেকে এই দিনটি ভারতে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সারা দেশের সাথে ত্রিপুরায় শিশু দিবস পালিত হচ্ছে। কলেজ টিলা স্থিত শিশু তীর্থ নার্সারীস্কুলের উদ্যোগেও এই দিবস পালনের আয়োজন করা হয়েছে।

এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করার জন্য রোটারি ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। আজকের এই বিশেষ দিনে শিশু তীর্থ নার্সারীস্কুলের আয়োজিত এই অনুষ্ঠানের প্রশংসা করেছেন তিনি। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ দ্বারা শিশুদের পরিপূর্ণ পরিচর্চা করার মাধ্যমে সুষ্ঠ সমাজ এবং সুন্দর ভবিষ্যত গড়ে তোলা সম্ভব।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top