News Flash

Image

আবারও ধরা পড়ল ভুয়ো টিটিই

আগরতলা, ১৪ নভেম্বর : ত্রিপুরায় আবারও ভুয়ো টিটিই ধরা পড়েছে। গতকাল মনু রেল স্টেশনে যাত্রীরা ভুয়ো টিটিইকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। ওই ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে পেচারথল রেল স্টেশনে আরো এক ভুয়ো টিটিই যাত্রীদের হাতে গনধোলাই খেয়ে গারদে ঢুকেছে। উনকোটি জেলায় পেচারথলের শিববাড়ি এলাকার বাসিন্দা কৌশিক সরকার ওই ভুয়ো টিটিই বলে পরিচয় মিলেছে।

জানা গেছে, বুধবার রাতে আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনে টিটিই সেজে কৌশিক সরকার যাত্রীদের পাশাপাশি হকারদের টিকিট পরীক্ষা করছিলেন। তাতে হকারদের সন্দেহ হয়েছিল, কারণ ওই রুটে সকল টিটিইদের হকাররা চেনেন। তাঁকে নতুন দেখে কয়েকজন যাত্রী ও হকাররা মিলে এসি কামরায় দায়িত্বে থাকা টিটিইর কাছে বিষয়টি যাচাই করে দেখার জন্য বলেন। এরপরই তাঁর পরিচয় প্রকাশ্যে আসতেই রেলযাত্রী ও হকাররা মিলে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাঁকে ধর্মনগর রেল পুলিশের হেফাজতে পাঠানো হয়। এই বিষয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top