News Flash

Image

চুরি যাওয়া ৩৫টি মোবাইল উদ্ধার,  ধৃত ৫

আগরতলা, ১৪ নভেম্বর: বিভিন্ন চুরি যাওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। সাথে পাঁচজন কুখ্যাত চোরকে আটক করেছে বলে জানান পুলিশ আধিকারিক। 

পূর্ব আগরতলা থানার পুলিশ জানিয়েছেন, বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে মোবাইল চুরি অভিযোগ উঠে আসছিল। তাছাড়া, ১০ অক্টোবর জয়নগর এলাকর এক যুবক থেকে মোবাইল চুরি করে পালিয়েছে চোর। পরবর্তী সময়ে মোবাইল মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। অবশেষে চোর চক্রকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। তদন্তে নেমে প্রথমে বিনয় সাহা এবং মিঠুন দাসকে আটক করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। 

তিনি আরও জানিয়েছেন, তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে মোট ৩৫টি মোবাইল উদ্ধার করে। ধৃতরা হলেন, সাগর ঘোষ, রাজীব শুক্লাদাস এবং সঞ্জিত দেবনাথ। 

Releated Posts

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026

টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচন: পশ্চিম জেলায় ২৬ সেপ্টেম্বর বিকেল থেকে নিষেধাজ্ঞা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি সাধারণ নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলাজুড়ে নিষেধাজ্ঞামূলক বিধিনিষেধ জারি করল…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

সরকারি হাসপাতালগুলিকে কর্পোরেট স্টাইলে গড়ে তোলার পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে কর্পোরেট স্টাইলে আধুনিক…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top