News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় মন্দির কেন্দ্রিক পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের সদর্থক ও সক্রিয় ভূমিকা রয়েছে: রাজ্যপাল
Image

ত্রিপুরায় মন্দির কেন্দ্রিক পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের সদর্থক ও সক্রিয় ভূমিকা রয়েছে: রাজ্যপাল

আগরতলা, ১১ নভেম্বর, ২০২৪: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার ত্রিপুরায় মন্দির কেন্দ্রিক পর্যটন শিল্পের উন্নয়নে সদর্থক ও সক্রিয় ভূমিকা নিয়েছে। তিনি বলেন, গোটা দেশে পর্যটন ক্ষেত্রে বৃহৎ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মন্দিরের। ত্রিপুরা সুন্দরী মন্দিরের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পুরাতন আগরতলার ১৪ দেবতা বাড়ির জন্য ১৪ কোটি টাকা এবং কমলাসাগরের কসবেশ্বরী কালী মন্দিরের উন্নয়নের জন্য ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে|বরাদ্দকৃত অর্থ দিয়ে এই উন্নয়নমূলক কাজগুলি দ্রুত সম্পন্ন হবে বলে রাজ্যপাল আশা ব্যক্ত করেন| আজ কসবেশ্বরী কালী মন্দিরে পুজো দেবার পর রাজ্যপাল আকাশবাণীর সাথে এক সাক্ষাৎকারে একথা বলেন|

রাজ্যপাল আজ কমলাসাগর আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত সীমান্তরক্ষী বাহিনীর বি.ও.পি-তে জওয়ানদের সঙ্গে কিছু কাটান। রাজ্যপালের সঙ্গে ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার বি.জে রেড্ডি সমেত প্রশাসনিক আধিকারিকরা।

এর আগে রাজ্যপাল আজ পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতা মন্দিরে পূজা দেন। এই পরিদর্শন কালে তিনি বলেন, চতুর্দশ দেবতার মন্দির রাজ্যের বিভিন্ন পর্যটন ক্ষেত্রের মধ্যে অন্যতম।স্থানীয় মানুষের এই মন্দিরের ওপর অনেক বিশ্বাস ও ভক্তি রয়েছে। সরকার এই কারনেই মন্দিরের উন্নয়নের পরিকল্পনা নিয়েছে। সফরকালে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top