News Flash

  • Home
  • খেলা
  • স্টাবস-কুটসিয়ার ব্যাটে দক্ষিণ আফ্রিকার জয়, সিরিজ ১-১
Image

স্টাবস-কুটসিয়ার ব্যাটে দক্ষিণ আফ্রিকার জয়, সিরিজ ১-১

কলকাতা, ১১ নভেম্বর (হি.স.): রবিবার রাতে গেবেখায় কম রানের ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারিয়ে সিরিজে ১-১ করল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং দুরূহ উইকেটে ৪১ বলে ৪৭ রান করে ম্যাচের সেরা হলেন ট্রিস্টান স্টাবস। ভারত প্রায় জয়ের মুখে এসেই গিয়েছিল। একটা সময় শেষ চার ওভারে ৩ উইকেট হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৩৭ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে এই ম্যাচ জেতা কঠিন হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে স্টাবস ও জেরল্ড কুটসিয়া জুটি দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দিলেনl রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা।

বিফলে গেল টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট(১৭/৫) নেওয়া বরুণ চক্রবর্তী বোলিং। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত হেরে গেল ৩ উইকেটে। দুরূহ ব্যটিং উইকেটে ভারত করে মাত্র ১২৪ রান। হার্দিক পান্ডিয়া সর্বোচ্চ ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ৪৫ বলে। এই রান তাড়া করতে নেমে ষোড়শ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৭ উইকেটে ৮৬। সেখান থেকে মাত্র ২০ বলে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিয়ে ফেরেন স্টাবস ও কুটসিয়া। ৭টি চারে ৪১ বলে ৪৭ রান করে ম্যাচ-সেরার স্বীকৃতি পান স্টাবস।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top