News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃদ্ধ মহিলার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
Image

বৃদ্ধ মহিলার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর:
দক্ষিণ রামনগর এলাকায় বৃদ্ধ মহিলার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে মারধর করল এক প্রতিবেশী । সোমবার এই অভিযোগ তুলে সুষ্ঠু বিচার চাইলেন আক্রান্ত বৃদ্ধ মহিলা ও তার মেয়ে।

দক্ষিণ রামনগর এলাকায় বিদ্যুতের বিল নিয়ে দুই পরিবারের মধ্যে সৃষ্টি হয়েছিল বিবাদ। অভিযোগে জানা গেছে ১৬,০০০ টাকা বিদ্যুতের বিল আসলে প্রতিবেশী আলমগীর হোসেনের পরিবারকে অর্ধেক টাকা মিটানোর জন্য বলেছিলেন বৃদ্ধা মহিলা হেলেনা খাতুন। কেননা দুই পরিবারের বিদ্যুতের সংযোগ একই মিটার থেকে রয়েছে। আর বিদ্যুতের বিল মিটিয়ে দেওয়ার কথা বলতেই শুরু হয় বিবাদ। গত ৩০ অক্টোবর প্রতিবেশী আলমগীর হোসেনের পরিবারের হাতে আক্রান্ত হন বৃদ্ধা মহিলা হেলেনা খাতুন।

এরপর পুনরায় গত ৯ই নভেম্বর বৃদ্ধা খেলনা খাতুন ও তার মেয়ে তাসলিমা বেগমকে মারধন করে আলমগীর হোসেনের পরিবারের লোকজন। সোমবার এই অভিযোগ জানান বৃদ্ধা হেলেনা খাতুন ও তার মেয়ে তাসলিনা বেগ। পাশাপাশি তারা বলেন প্রতিবেশী আলমগীর হোসেন ও তার পরিবারের নান্টু মিয়া ও লীলা বেগম মিলে বৃদ্ধার চোখে মরিচের গুড়ো ছিটিয়ে ব্যাপক মারধর করা হয়। এমনকি বৃদ্ধার মেয়েকে ছাড় দেওয়া হয়নি। বর্তমানে তারা আক্রমণকারীদের কঠোর শাস্তি দাবির জানানোর পাশাপাশি নিজেদের নিরাপত্তা আবেদন করেন।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top