News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী সুধাংশু দাস এর পৌরোহিত্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা বৈঠক
Image

মন্ত্রী সুধাংশু দাস এর পৌরোহিত্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা বৈঠক

আগরতলা, ১১ নভেম্বর : প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এর পৌরোহিত্য আজ এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ২০২৪ সালের দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলায় গোর্খা বস্তি স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ে রাজ্য ভিত্তিক এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের জেলার উচ্চপদস্থ আধিকারিকগণ।

মন্ত্রী সুধাংশু দাস জানান, এই পর্যালোচনা বৈঠকে দপ্তর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে দপ্তরের বিভিন্ন কাজের টার্গেটগুলো কতটা সম্পন্ন হয়েছে এবং কাজের কোথায় ঘাটতি রয়েছে তা যাচাই করার পাশাপাশি আগামীতে কিভাবে কাজ করতে হবে সেটা নিয়েও আলোচনা করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী সুধাংশু আরো বলেন, রাজ্যে ডিম, মাছ, মাংস ও দুধের যোগান কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়েও আলোচনাক্রমে একটি ফলপ্রসূ সমাধান করার চেষ্টা থাকবে, পাশাপাশি যুবকদের রোজগারের পথ প্রশস্ত করার ক্ষেত্রেও আলোচনা করা হবে বলে জানান তিনি।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top