News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ পাঁচজন কুখ্যাত চোর পুলিশের জালে 
Image

চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ পাঁচজন কুখ্যাত চোর পুলিশের জালে 

আগরতলা, ১১ নভেম্বর: চুরি যাওয়া বিভিন্ন জিনিস, স্বর্ণালঙ্কার সহ পাঁচ জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।

সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন, গত মাসে রামনগর ১ নম্বরের বাসিন্দা যোগেশ মজুমদারের বাড়িতে চোরের দল হানা দিয়েছিল। চোরের দল সব স্বর্ণালঙ্কার, মূল্যবান সামগ্রী সহ নগদ টাকা নিয়ে যায়। পরবর্তী সময়ে বাড়ির মালিক সিসি ক্যামেরা খতিয়ে চোরদের শনাক্ত করেন।  পরর্বতী সময়ে বাড়ির মালিক থানায় মামলা দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জয়নগর এলাকা থেকে প্রথমে দুইজনকে আটক করে পুলিশ। তাদের থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তিনজনকে  আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হবে। 

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top