News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ইমফল পূর্ব জেলার ইয়াইঙ্গাংপোকপি গ্রামে ফের রকেট গ্রেনেড-হামলা সশস্ত্র জঙ্গিদের, জখম দুই
Image

ইমফল পূর্ব জেলার ইয়াইঙ্গাংপোকপি গ্রামে ফের রকেট গ্রেনেড-হামলা সশস্ত্র জঙ্গিদের, জখম দুই

ইমফল, ১১ নভেম্বর (হি.স.) : ইমফল পূর্ব জেলার অন্তৰ্গত ইয়াইঙ্গাংপোকপি গ্রামে আজ আবারও রকেট চালিত গ্রেনেড (আরপিজি) হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। পাহাড়ের চূড়া থেকে আরপিজি-হামলায় জখম হয়েছেন দুই কৃষক।

রাজ্য পুলিশের সদর দফতর সূত্রের খবর, জাতিগত সংঘাত-আক্রান্ত মণিপুরের ইমফল পূৰ্ব জেলার অন্তর্গত পেরিফেরাল এলাকায় সহিংসতা অব্যাহত রয়েছে। ক্ষেতে কর্মরত কৃষকদের ওপর পাহাড়ভিত্তিক জঙ্গিদের হামলার আজ ছিল তৃতীয় দিন। গতকাল রবিবারও সশস্ত্র জঙ্গিরা পাহাড়ের চূড়া থেকে পাদদেশীয় অঞ্চলে আক্রমণ করেছে।

সূ্ত্রের খবর, আজ সোমবার সকাল প্রায় ৯:২০টা নাগাদ ইয়াইঙ্গাংপোকপি গ্রামের শান্তিখংবন এলাকায় আরেকটি হামলা হয়েছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁরা ক্ষেতে ধান কাটছিলেন। তখনই জঙ্গিরা রকেট চালিত গ্রেনেড (আরপিজি) নিক্ষেপ করেছে৷ গ্রেনেড বিস্ফোরণে দুই কৃষক জখম হয়েছেন। আহত দুজনকে ইয়াইঙ্গাংপোকপি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (পিএইচসি) নিয়ে ভরতি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

পুলিশের সূত্রটি জানিয়েছে, তাঁদের সঙ্গে ক্ষেতে ধান কাটতে ছিলেন আরও তিনজন। ওই তিনজনের খবর এখনও জানা যায়নি।

প্ৰসঙ্গত, গতকাল রবিবার সকাল প্রায় ৯:৩০টায় এক সঙ্গে ইমফল পূর্ব জেলার কয়েকটি গ্রামকে টার্গেট করে সশস্ত্ৰ জঙ্গি দল একের পর এক আরপিজি-হামলা চালিয়েছে। জঙ্গিরা থামনাপোকপি, ইয়াইঙ্গাংপোকপি, সাবুংখোক, সানসাবি সহ একাধিক গ্রামে পাহাড়ের চূড়া থেকে অসামরিক নাগরিকদের লক্ষ্যে করে দফায় দফায় আরপিজি-হামলা চালিয়েছিল।

থামনাপোকপি গ্ৰামে জঙ্গি এবং মহা রেজিমেন্ট, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং স্থানীয় পুলিশের যৌথ নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ও হয়েছে। জানা গেছে, গতকাল সংঘটিত গোলাগুলিতে মহা রেজিমেন্টের জনৈক জওয়ানের হাতে একটি গুলি লেগেছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top