News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • একদিনের সফরে হাফলং এলেন লাদাখে ষষ্ঠ তফশিলি আন্দোলনের অন্যতম নেতা পরিবেশবিদ সোনম ওয়াংসুকি
Image

একদিনের সফরে হাফলং এলেন লাদাখে ষষ্ঠ তফশিলি আন্দোলনের অন্যতম নেতা পরিবেশবিদ সোনম ওয়াংসুকি

হাফলং (অসম), ১১ নভেম্বর (হি.স.) : লাদাখের ষষ্ঠ তফশিলি আন্দোলনের অন্যতম নেতা পরিবেশবিদ তথা আমির খান অভিনীত থ্রি ইডিয়ট ছবিখ্যাত সোনম ওয়াংসুকি একদিনের সফরে ডিমা হাসাও জেলার সদর শহর হাফলং এসেছেন।

ষষ্ঠ তফশিলির অধীন ডিমা হাসাও জেলার রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে অধ্যয়ন করতে সোনম ওয়াংসুকির পাহাড়ি এই জেলায় আগমন বলে জানা গেছে। সোমবার হাফলং এসে তিনি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং পরিষদের কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে ষষ্ঠ তফশিলির বিষয়ে আলোচনায় মিলিত হন।

এদিন তিনি সাংবাদিকদের বলেন, আসাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর কার্বি স্টাডিজ এবং কার্বি আংলং স্বশাসিত পরিষদের যৌথ উদ্যোগে ষষ্ঠ তফশিলির ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে ডিফুতে এক সেমিনার অনুষ্ঠিত হবে। ওই সেমিনারে অংশ নিতে তিনি অসমে এসেছেন। হাতে একদিন সময় থাকায় তিনি ডিমা হাসাও জেলার রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে অধ্যয়ন করতে হাফলং এসেছেন।

সোনম ওয়াংসুকি বলেন, ডিফুতে ষষ্ঠ তফশিলির ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে যে সেমিনার হবে তার বিষয়বস্তু হচ্ছে জনজাতি জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, সামগ্রিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ।

ওয়াংসুক বলেন, ষষ্ঠ তফশিলির রূপায়ণ নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় মিলিত হবেন এবং এই আলোচনা ৩ ডিসেম্বর থেকে শুরু হবে। তিনি বলেন, লাদাখে আমরা আমাদের সংস্কৃতি ও পরিবেশ বাঁচাতে আলোচনা চালিয়ে যাচ্ছি। লাদাখে কোনও লোকতন্ত্রের মঞ্চ নেই। লোকতন্ত্র-বঞ্চিত লাদাখ। তাই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় লাদাখে লোকতন্ত্র কায়েম করতে অধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানান সোনম ওয়াংসুক।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top