News Flash

Image

মণিপুরের জিরিবামে গুলি-সংঘর্ষ, হত সিআরপিএফ জওয়ান এবং ১১ সশস্ত্র জঙ্গি

ইমফল, ১১ নভেম্বর (হি.স.) : মণিপুরের জিরিবাম জেলার অন্তর্গত বড়বেকরা মহকুমাধীন জাকুরাধোর করোং-এ সংঘটিত গোলাগুলির ঘটনায় ১১ জন সশস্ত্র জঙ্গি এবং একজন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনা আজ সোমবার বিকাল প্রায় চারটা নাগাদ সংঘটিত হয়েছে।

মণিপুরের শীর্ষ পুলিশ আধিকারিক সুত্রে জানা গেছে, আজ সকালে বড়বেকরা মহকুমাধীন জাকুরাধোর করোং-এ জঙ্গিরা উপদ্রব করছে বলে এক খবর পেয়ে ওই অঞ্চলে অভিযান চালিয়েছিল সিআরপিএফ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা। অভিযানকালে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গুলি বিনিময় হয়। যার ফলে হতাহতের ঘটনা ঘটে।

নিহত জঙ্গিদের পরিচয় সম্পর্কে এখনও পুলিশ সদর দফতরে কোনও নিশ্চিত খবর আসেনি। তাছাড়া নিহত সিআরপিএফ জওয়ানেরও নামধাম এখনও জানা যায়নি। ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহের অপেক্ষা তাঁরা করছেন, জানান পুলিশ অফিসার।

পুলিশ অফিসার জানান, জঙ্গিদের মোকাবিলা করতে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top