News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে কংগ্রেসের সংহতি পদযাত্রা অনুষ্ঠিত
Image

বিশালগড়ে কংগ্রেসের সংহতি পদযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ নভেম্বর:
বিশালগড় বিধানসভায় কংগ্রেসের সংহতি পদযাত্রা সংগঠিত করল কংগ্রেস দল। সোমবার সকাল ১১টা থেকে বিশালগড় হাসান হোসেন পাড়া থেকে কংগ্রেসের সংহতি পদযাত্রা শুরু হয়। এদিনের কংগ্রেসের সংহতি পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দ্বীপ প্রায় বর্মন, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চক্রবর্তী সহ বিশালগড় বিধানসভার অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।

এদিনে কংগ্রেসের সংহতি পদযাত্রাটি বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৭ নং বুথ হাসান হোসেন পাড়া থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। কংগ্রেসের এই সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে যেন কোনরকম রাজনৈতিক কোন উশৃংখল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে লক্ষ্য রেখে সিপাহীজলা প্রশাসনের উদ্যোগে উক্ত মিছিলে সিআরপিএফ, টিএসআর ও ত্রিপুরা পুলিশ মোতায়েন করেন।

এদিনে কংগ্রেসের সংহতি পদযাত্রাটি হাসান হোসেন পাড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় হাসান হোসেন পাড়ায় এসে সমাপ্তি করবে বলে জানান কংগ্রেস নেতা জয়দ্বীপ রায় বর্মন।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top