News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমিতে সেচের জলের ক্ষুব্ধ কৃষকরাতালাবন্দী করল পাম্প অপারেটরকে
Image

জমিতে সেচের জলের ক্ষুব্ধ কৃষকরাতালাবন্দী করল পাম্প অপারেটরকে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ নভেম্বর:
খোয়াইয়ের জাম্বুরা গ্রামে দীর্ঘ এক মাস ধরে কৃষকদের খেতে সেচের জল মিলছে না। ফলে ফসল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। তাতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা সোমবার পাম্প অপারেটর ও হেলপারকে তালা বন্দী করে রাখেন।

দীর্ঘ একমাস যাবত খোয়াইয়ের জাম্বুরা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে কৃষি জমিতে জল সরবরাহ না হওয়ায় কৃষকদের ফসল নষ্ট হওয়ার উপক্রম। অবশেষে বাধ্য হয়ে আজ সকাল আটটা থেকে এলাকার প্রায় কৃষি নির্ভর ১০০ টি পরিবার একত্রিত হয়ে পাম্প অপারেটর এবং একজন হেলপারকে তালা বন্দী করে রাখেন।

গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পাম্প অপারেটর জানায়, দীর্ঘদিন যাবত কৃষকদের সমস্যা হচ্ছে। তিনি বিষয়টি বারংবার জানিয়েও কোন ধরনের সুরাহা পাচ্ছেন না। এদিকে, এলাকার জনপ্রতিনিধি বিশ্বজিৎ শুক্লদাস সাংবাদিকদের জানান, বারবার তাদের সমস্যার কথা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েও কোন ধরনের সাড়া মিলেনি। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক নিহার দেববর্মাকে জানিয়েও কোন ধরনের কাজ হয়নি। ফলে কৃষকদের জমি শুকিয়ে যাচ্ছে জলের অভাবে । ক্ষতি হচ্ছে ফসলের। উল্লেখ্য, এমনিতেই সবজির চড়া দাম বাজারে। যদি এইভাবে কৃষকরা জল না পেয়ে সবজি চাষ বন্ধ করে দেয় তাহলে আগামীতে দ্রব্যমূল্যের বাজার আকাশ ছোঁয়া হবে বলেও অনেকের ধারণা।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top