News Flash

  • Home
  • প্রধান খবর
  • যথাযোগ্য মর্যাদায় পালিত উত্তরাখণ্ড দিবস, রাজ্যের অগ্রগতিতে জোর মুখ্যমন্ত্রী ধামির 
Image

যথাযোগ্য মর্যাদায় পালিত উত্তরাখণ্ড দিবস, রাজ্যের অগ্রগতিতে জোর মুখ্যমন্ত্রী ধামির 

দেহরাদূন, ৯ নভেম্বর (হি.স.): যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল উত্তরাখণ্ডের স্থাপনা দিবস। বিশেষ এই দিনে রাজ্যের অগ্রগতিতে জোর দিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। দেহরাদূনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং (অবসরপ্রাপ্ত) প্যারেড গ্রাউন্ডে ২৫-তম রাজ্য প্রতিষ্ঠা দিবসের প্যারেড নিরীক্ষণ করেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং সিডিএস জেনারেল অনিল চৌহান প্যারেড গ্রাউন্ডে উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। উত্তরাখণ্ড রত্ন পুরস্কারে ভূষিত হন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, লোকসঙ্গীত শিল্পী প্রীতম ভরতওয়ান এবং অন্যান্যরা।

উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “রাজ্যের মহিলাদের সর্বাঙ্গীণ উন্নয়ন নিশ্চিত করতে, শীঘ্রই মহিলাদের জন্য একটি নীতি প্রণয়ন করা হবে। তরুণদের সর্বাঙ্গীণ উন্নয়নের জন্যও একটি নীতি প্রণয়ন করা হবে।” মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, “আমাদের সরকার অবৈধ জমি দখলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে এবং ৫ হাজার একরের বেশি জমির দখল উচ্ছেদ করেছে।”

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top