News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সনাতন ধর্মের উপর আঘাত মোটেই বরদাস্ত নয়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Image

সনাতন ধর্মের উপর আঘাত মোটেই বরদাস্ত নয়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৯ নভেম্বর : বাংলাদেশে দীর্ঘ দিন ধরে সনাতনীরা অত্যাচারের শিকার হচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত সনাতন ধর্মকে কেউ নড়াতে পারেন নি। সনাতন ধর্মের উপর আঘাত মোটেই বরদাস্ত নয়। আজ উদয়পুর কলেজ মাঠে আয়োজিত বিরাট সনাতন ধর্ম সম্মেলনে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, বিশ্বের সর্বপ্রাচীন ধর্মের মধ্যে অন্যতম সনাতন ধর্ম, যা শুধুমাত্র উপাসনা পদ্ধতিতেই সীমিত নয়। এই ধর্ম জীবনকে সঠিক দিশায় বাঁচতে প্রেরণা যোগায় দেয়। তাঁর কথায়, বাংলাদেশে দীর্ঘ দিন ধরে সনাতনীরা অত্যাচারের শিকার হচ্ছেন। এখন সময় রয়েছে সাবধান হয়ে যাওয়া ভাল। দীর্ঘ বছর ধরে সনাতনীদের উপর আক্রমণ করলেও এখনো পর্যন্ত কেউ নড়াতে পারেন নি। ত্রিপুরায় মিশ্র বসতি রয়েছে। জাতি জানাজাতি মিলে রাজ্যে শান্তি বজায় রেখে সবাই বসবাস করছেন।

তাঁর কটাক্ষ, ৩৫ বছরের বাম আমলে ত্রিপুরায় নাস্তিক পরিবেশ তৈরী করেছিল। কিন্তু বিজেপি সরকার ত্রিপুরায় আস্তিক পরিবেশ তৈরী করা হয়েছে। কারণ, ভগবান ছাড়া কিছুই হবে না। তাঁরা ভগবানকে বিশ্বাস করেন না। যার কারণে, তাঁদের অস্তিত্ব মুছে যাচ্ছে। তাঁরা রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন তিনি।তাঁর আরও অভিযোগ, বাম আমলে ত্রিপুরায় শুধু খুনের ইতিহাস তৈরী হয়েছে। হাস্যকর ব্যাপার আজ তাঁরাই রাজ্যে আইন শৃঙ্খলা নেই বলে দাবি করছেন।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top