News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিভিআইপি-র এসকর্টের ধাক্কায় মৃতের পরিবারের সাথে সাক্ষাৎ বিরোধী দলনেতার
Image

ভিভিআইপি-র এসকর্টের ধাক্কায় মৃতের পরিবারের সাথে সাক্ষাৎ বিরোধী দলনেতার

উদয়পুর, ৯ নভেম্বর : ভিভিআইপি এসকর্টের গাড়ির ধাক্কায় নিহত টেপানিয়ার বাসিন্দা পীযূষ দেবনাথের পরিবারের সাথে আজ সাক্ষাৎ করে সমবেদনা জানান বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। প্রয়াতের পরিবারের বাসস্থান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বিধানসভা এলাকার অন্তর্গত। তাই অর্থমন্ত্রীর নিকট সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করার ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করেন জিতেন্দ্র চৌধুরী।

প্রসঙ্গত, দীপাবলির সময় টেপানিয়ার বাসিন্দা পীযূষ দেবনাথের বাইকে ভিভিআইপি’র এসকর্টের গাড়ি ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় পীযূষ প্রাণ হারান। কিন্তু এ নিয়ে কোনো তদন্ত করা হয়নি বলে অভিযোগ মৃতের পরিবারের। এমনকি তাঁরা জিতেন্দ্র চৌধুরীকে জানিয়েছেন, দুর্ঘটনায় ছেলের মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে মামলা করতে গেলেও পুলিশ এই মামলা হাতে নিতে অস্বীকার করে দেয়।

এদিন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী সংবাদ প্রতিনিধিদের সম্মুখে বলেন, মৃতের পরিবার যেন ক্ষতিপূরণ পায় এবং এই ঘটনার সঠিক তদন্ত যেন করা হয় এই দাবি নিয়ে তিনি অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়ের সাথে সাক্ষাৎ করবেন। তিনি আরো বলেন,  নিহতের পরিবারের লোকজন কি চাইছেন এবং কেমন অবস্থায় আছেন সেটা দেখতেই এসেছিলেন। এই বিষয়ে সঠিক তদন্ত জরুরী, নয়তো সরকার মৃতের পরিবারকে কোনো রকম আর্থিক সাহায্য করতে পারবে না। তাই প্রথমে অর্থমন্ত্রীর সাথে দেখা করে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে সাক্ষাৎ করবেন বলে জানান বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।

Releated Posts

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-এর সমাপ্তি:  এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং ব্যবসা পরিচালনার সহজীকরণের লক্ষ্যে আয়োজিত দু’দিনব্যাপী ‘ডেস্টিনেশন…

ByByReshmi Debnath Jul 11, 2026

ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১০ জুলাই: ভোটার তালিকার প্রস্তাবিত বিশেষ নিবিড় সংশোধন  প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা…

ByByReshmi Debnath Jul 11, 2026

রাজ্যে জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ নাগরিকের আভা অ্যাকাউন্ট খোলা হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুলাই:  আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মিশন স্টিয়ারিং গ্রুপের তৃতীয় সভা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার…

ByByReshmi Debnath Jul 11, 2026

আগামী ১৪ ও ১৫  জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সপ্তম…

ByByReshmi Debnath Jul 11, 2026
Scroll to Top