News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠিত হলেই অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে : জে পি নাড্ডা 
Image

ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠিত হলেই অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে : জে পি নাড্ডা 

পালামু, ৯ নভেম্বর (হি.স.): কংগ্রেস, আরজেডি ও জেএমএম-এ একযোগে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার ঝাড়খণ্ডের পালামুর বিশ্রামপুর বিধানসভা কেন্দ্র এলাকায় এক নির্বাচনী প্রচারে নাড্ডা বলেছেন, “কংগ্রেস, আরজেডি, জেএমএম সরকার ভোটের স্বার্থে ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলেই প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়া হবে।”

জে পি নাড্ডা আরও বলেছেন, “গোগো দিদি স্কিমের অধীনে, প্রত্যেক মহিলা প্রতি মাসে ২,১০০ টাকা পাবেন। লক্ষ্মী জোহর প্রকল্পের অধীনে, গ্যাস সিলিন্ডার ৫০০ টাকায় পাওয়া যাবে এবং বছরে দু’টি সিলিন্ডার বিনামূল্যে পাওয়া যাবে। পাঁচ বছরের মধ্যে ২ লক্ষ ৮৭ হাজার যুবককে সরকারি চাকরি দেওয়া হবে এবং ৫ লক্ষ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top