News Flash

  • Home
  • প্রধান খবর
  • হেমন্ত ঘনিষ্ঠের বাড়িতে আয়কর হানা, ৯টি ঠিকানায় চলছে তল্লাশি 
Image

হেমন্ত ঘনিষ্ঠের বাড়িতে আয়কর হানা, ৯টি ঠিকানায় চলছে তল্লাশি 

রাঁচি, ৯ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠের বাড়িতে হানা দিল আয়কর দফতর। শনিবার সকাল থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুনীল শ্রীবাস্তবের ঠিকানায় আয়কর দফতর অভিযান চালাচ্ছে। এছাড়াও রাঁচি ও জামশেদপুর-সহ মোট ৯টি জায়গায় অভিযান চালানো হচ্ছে আয়কর দফতরের পক্ষ থেকে।

শনিবার সকাল থেকে রাঁচিতে হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। বাইরে থেকে তাঁর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ সহযোগী সুনীল শ্রীবাস্তবের বাড়িতে আয়কর দফতরের অভিযান প্রসঙ্গে কংগ্রেস নেতা রাকেশ সিনহা বলেছেন, “বিজেপি বিধানসভা নির্বাচনে পরাজয়ের মুখোমুখি হচ্ছে। তাই বিজেপি একটি ভয়ের পরিবেশ তৈরি করতে চায়। বিরোধী নেতাদের ওপর আয়কর দফতর ও ইডি-র অভিযান চালানোর ভয়।”

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top