News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নারী ঘটিত অপরাধে মহিলা কমিশন নির্বিকার ভূমিকা, প্রতিবাদে সরব মহিলা কংগ্রেস 
Image

নারী ঘটিত অপরাধে মহিলা কমিশন নির্বিকার ভূমিকা, প্রতিবাদে সরব মহিলা কংগ্রেস 

আগরতলা, ৮ নভেম্বর: শিশু নির্যাতন, ধর্ষণ, বধূ হত্যা, নারী ঘটিত অপরাধে মহিলা কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে। তাই নারী সংক্রান্ত ঘটনার সম্পর্কে মহিলা কমিশনকে সজাগ করতে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মুখে কালো ফিতা বেঁধে প্রতিবাদে সামিল হয়েছে।

এদিন কংগ্রেসের এক মহিলা নেত্রী বলেন, রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছেন। রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বেড়েই যাচ্ছে। রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। পাশাপাশি, নারী সংক্রান্ত ঘটনার সম্পর্কে মহিলা কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে। এরই প্রতিবাদে সরব হয়েছে সদর মহিলা কংগ্রেস।

আজ নারীদের সুরক্ষার দাবিতে মহিলা কমিশনের সামনে সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি,  নারী সংক্রান্ত ঘটনার সম্পর্কে মহিলা কমিশনকে সজাগ করতে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মুখে কালো ফিতা বেঁধে প্রতিবাদে সামিল হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top