News Flash

  • Home
  • দিনের খবর
  • চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থা, গ্রেফতার অভিযুক্ত
Image

চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থা, গ্রেফতার অভিযুক্ত

কলকাতা, ৮ নভেম্বর (হি.স.) : মুর্শিদাবাদে চার বছরের এক শিশু কন্যার সঙ্গে যৌন হেনস্থা করার ঘটনা ঘটেছে। নির্যাতিতা শিশু কন্যাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্লীলতাহানির অভিযোগে শিশু কন্যার দাদার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তর বয়স ১৫ বছর। এই ঘটনায় পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগ থানা এলাকায়। অভিযোগ, ওই শিশু কন্যাকে প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যায় অভিযুক্ত। সেখানে তাকে যৌন হেনস্থা করা হয়। বাড়ি ফিরে মেয়েটি কাঁদছিল। এরপর তার বাবা-মা ঘটনাটি জানতে পারেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে বাড়ির সামনে খেলছিল মেয়েটি। আশেপাশে কেউ ছিল না। সেই সুযোগটাই কাজে লাগায় কিশোর। মেয়েটির দাদার বন্ধু হওয়ায় তার ওই বাড়িতে যাতায়াত ছিল। সে মেয়েটিকে চকলেট দিয়ে প্রলুব্ধ করে বাড়ি থেকে দূরে একটি নিরিবিলি এলাকায় নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। পরিবারের লোকজন ভয় পেয়ে রাতেই তাকে লালবাগ ডিপার্টমেন্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে এখনো চিকিৎসাধীন রয়েছেন মেয়েটির। এরপর বৃহস্পতিবার ওই মেয়েটির পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

মেয়েটির মা বলেন, আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরেছে। আমার ছেলের বন্ধু কত বড় ক্ষতি করেছে। আমি তার কঠোর শাস্তি দাবি করছি।

লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রীত সিং শুক্রবার বলেছেন, চার বছরের একটি শিশু কন্যাকে যৌন নির্যাতন করা হয়েছিল। তার মা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ পকসো আইনে মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top