News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘আর জি কর শুনানির আর ভবিষ্যৎ নেই’ :  দিলীপ ঘোষ
Image

‘আর জি কর শুনানির আর ভবিষ্যৎ নেই’ :  দিলীপ ঘোষ

কলকাতা, ৭ নভেম্বর (হি. স.) : সুপ্রিম কোর্টে ক্রমেই পিছোচ্ছে আর জি কর মামলার শুনানি। বিগত দু’দিন ধরে শীর্ষ আদালতে নানান কারণে পিছিয়ে যাচ্ছে আর জি কর মামালার শুনানি। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের পর মামলার শুনানি শুরু হয়। তবে মামলা পিছিয়ে যাওয়ায় বেজায় ক্ষুব্ধ বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘এই আন্দোলন আর শুনানির আসলে কোনও ভবিষ্যৎই নেই।’

অন্যদিকে, শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন তিলোত্তমার বাবা-মাও। তাঁরা বলেন, ‘আমার মেয়ে হাসপাতালে চাকরি করতে গিয়ে ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে। রাজ্য সরকার কী করে এর দায় এড়িয়ে যেতে পারে? তিন মাস হয়ে গেল। আমরা এতদিন কেঁদে ফেলতাম কথা বলতে গিয়ে। এখন আর চোখে জল আসে না। বিচার আমরা ছিনিয়ে আনবই। আমরা মেয়ে হারিয়ে কঠিন হয়ে গেছি। আমাদের এখন রাস্তায় নামতেই হবে। বিচার পেতে গেলে আন্দোলনই একমাত্র রাস্তা।’

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top