News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগ : রেড স্টার বেলগ্রেডকে বড় ব্যবধানে হারাল বার্সা
Image

চ্যাম্পিয়ন্স লিগ : রেড স্টার বেলগ্রেডকে বড় ব্যবধানে হারাল বার্সা

বার্সেলোনা, ৭ নভেম্বর (হি.স.): চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (৬ নভেম্বর) রাতে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সা। বার্সার জয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ান্ডোভস্কি। একটি করে গোল করেছেন ইনিগো মার্টিনেজ, রাফিনহা ও ফারমিন লোপেজ। বেলগ্রেডের মাঠে ১৩ মিনিটে গোল পায় বার্সা। রাফিনহার ফ্রি কিক শট থেকে হেডে গোল করেন ইনিগো মার্টিনেজ। ১৩ মিনিটে সমতায় ফেরে রেড স্টার। এরপর রবার্ট লেওয়ান্ডোভস্কি প্রথমার্ধ শেষ ৪৩ মিনিটে এবং দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে দু’গোল করে হ্যান্সি ফ্লিকের দলকে এগিয়ে দেন।

পোলিস তারকার জোড়া গোলের পরই জুলেস কুন্দে বক্সের ভেতর থেকে ব্যাক পাস দেন রাফিনহাকে। বল পেয়ে জালে প্রবেশ করান ব্রাজিলিয়ান তারকা। পরের গোলটির অ্যাসিস্টদাতাও কুন্দে। এবার গোলটি করেন ফারমিন লোপেজ। ৮৪ মিনিটে রেড স্টার আরেকটি গোল শোধ করে। শেষ পর্যন্ত ৫-২ গোলের বিশাল জয় পায় কাতালানরা। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে বার্সা।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top